প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্ন প্যাকেট বললেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বুধবার মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক প্রশাসনিক প্রস্তুতি বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলাশাসকের দপ্তরে। ওই বৈঠকে সভাপতি জানিয়ে দেন, পরীক্ষায় এবার কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। এতদিন পরীক্ষা কেন্দ্রের স্ট্রং রুমে প্রশ্নপত্র খুলে পরীক্ষার হলে নিয়ে গিয়ে পরীক্ষার্থীদের দেওয়া হতো। এই বছর থেকে প্রশ্নপত্রের প্যাকেট প্রতিটি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে এবং পরীক্ষার্থীদের দেওয়া হবে। এবার প্রশ্ন ফাঁস আটকাতে বিশেষ কিছু ব্যবস্থা করেছে পর্ষদ। যেমন প্রতিটি প্রশ্নপত্রের পাতায় বিশেষ কোড নম্বর থাকছে। ফলে প্রশ্ন ফাঁস হলে বোঝা যাবে কোন পরীক্ষা কেন্দ্র থেকে ওই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এছাড়া পর্ষদ সভাপতির নির্দেশমতো এবার পরীক্ষার দিনগুলোতে জেলায় বালি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। পরীক্ষার্থীদের সুবিধার্থে চারটি সরকারি বাস পরীক্ষার দিন গুলিতে চালানো হবে। এ বছর ঝাড়গ্রাম জেলায় মোট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১৩৯৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৩৮৪ এবং ছাত্রী ৭৫৯২ জন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago