
ঝাড়গ্রাম : তিনি হাসপাতালের সর্বময় কর্তা। প্রশাসনিক কাজে তিনি চূড়ান্ত ব্যস্ত থাকেন। তিনি আবার চিকিৎসকও। তাই রোগী দেখার তাঁর প্রথম কাজ। সেই কথাকে মাথায় রেখে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের বর্হিবিভাগে চালু করলেন ডায়াবেটিস বিভাগ। আর সেখানেই তিনি গত দু’ সপ্তাহ ধরে দেখছেন রোগী। সপ্তাহে মঙ্গল,বৃহস্পতি,শনিবার করে রোগী দেখছেন সুপার মলয় আদক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ডায়াবেটিস বিভাগে দেখাতে আসার আগে রোগীকে ইসিজি,প্রেসার,রক্তচাপ, উচ্চতা, ওজন ইত্যাদি গুলি পরীক্ষা করে নিচ্ছেন দুজন নার্স। তারপর সেখানে প্রাথমিক ডায়াবেটিসের লক্ষন ধরা পড়লেই পাঠানো হচ্ছে চিকিৎসক সুপারের কাছে। পাশের রুমে বসে এদিনও তিনি রোগী দেখছিলেন। দুধকুন্ডি এলাকার বড়গোহিরা থেকে দীনবন্ধু মাহাতো ,আমডিহা থেকে জ্ঞানদা মাহাত এসেছিলেন ডায়াবেটিসের চিকিৎসা করাতে। দুজনেই জানান,’খুব উপকার হবে আমাদের মত ডায়াবেটিস রোগীদের। এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস রোগী।’ আর সুপার মলয় আদক বলেন,’শুধু ওষুধ নয়, রোগীকে খাবারের ম্যানেজমেন্ট করাটাই এখানের মূল চিকিৎসা। তাহলেই রোগীকে অনেক ভালো রাখা সম্ভব হবে। সে জন্য খুব তাড়াতাড়ি একজন ডায়েটিশিয়ানও এখানে বসবেন।’
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…