প্রযুক্তি শিক্ষার উদ্ভাবনী স্বপ্ন দেখাতে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া হল খড়্গপুর আইআইটিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লায়ন্স মডেল হাইস্কুলের আগ্রহী পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হল খড়্গপুর আইআইটি। সারাটা দিন সেখানে কাটাবে ছাত্রছাত্রীরা। ঘুরে দেখবে আইআইটি চত্বর। বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বাস ভাড়া করে পড়ুয়াদের খড়্গপুরে নিয়ে যাওয়া হয়। স্কুলের প্রধানশিক্ষিকা রেখা করণ বলেন,’আইআইটি কর্তৃপক্ষের আমন্ত্রণ ও সহযোগিতায় এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। আইআইটি কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।’ রেখাদেবী জানান, এই ভ্রমণের উদ্দেশ্য,’উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যারা আইআইটিতে পড়ার স্বপ্ন দেখে তাদের কাছে এই প্রযুক্তি-প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ তুলে ধরা।’ খুদে পড়ুয়াদের কাছে এরকম নতুন চিন্তা-ভাবনার আকর্ষণীয় করে তোলার জন্য স্কুল কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানাই ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago