প্রতিভাবান অন্ধ তরুণ ক্রিকেটার শুভেন্দু মাহাতোর পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রতিভাবান অন্ধ তরুণ ক্রিকেটার শুভেন্দু মাহাতোর পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। ২৪ বছর বয়সী ওই ক্রিকেটারের বাড়ি ঝাড়গ্রামের শালবনি গ্রামে। সে আগামী ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ‘নাগেশ ট্রফি ব্লাইন্ড ক্রিকেট’ খেলার জন্য বাংলা দলে যুযোগ পেয়েছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় স্তরের ওই প্রতিযোগিতা চলবে। বেঙ্গালুরু যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের সামর্থ্য ছিল না শুভেন্দুর। শুভেন্দু সিএবিবি-র (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর ব্লাইন্ডস) চিঠি দিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের কাছে ১৯ হাজার টাকার সাহায্য চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ক্রিকেটার শুভেন্দু মাহাতোর হাতে প্রতীকী চেক তুলে দেন। এদিন টাকা পেয়ে শুভেন্দু বলেন,‘টাকার সমস্যা ছিল বেঙ্গালুরু যাওয়ার জন্য। সভাধিপতির ম্যাডামের সাহায্যের ফলে আমি জাতীয় স্তরের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব। উনার কাছে আমি কৃতজ্ঞ।’ মাধবী বিশ্বাস বলেন,‘শুভেন্দুর আবেদন মত জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ওই টাকা দেওয়া হয়েছে। ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এদিন আমি তাঁর হাতে প্রতীকী চেক তুলে দিয়েছি।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago