
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: হাতির তান্ডবের কারনে বালিভাসা ফরেস্ট অফিস ঘেরাও করল স্থানীয় মহিলারা। জানা গিয়েছে হাতির পাল ধান জমি নষ্ট করায় এদিন বন দপ্তরের অফিস ঘেরাও করেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে মানিকপাড়ার দুধকুন্ডি অঞ্চলের বড়াশুলি গ্রামে রাত্রি হলেই হাতির পাল তান্ডব চালাচ্ছে। গতকাল রাত্রি ৮টা নাগাদ বড়াশুলি,খাসজঙ্গল, বাঁকা ভুরকুন্ডা মৌজা গুলির উপর দিয়ে আনুমানিক ৪০-৫০ টি হাতি হানা তান্ডব চালায়। প্রায় কয়েক একর ধান জমি নস্ট হয়। শুক্রবার তারই প্রতিবাদে গ্রামের মহিলারা সকাল সাড়ে ১০টা নাগাদ বালিভাসা বন দপ্তরের অফিস ঘেরাও করেন এবং বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে মানিকপাড়া বিট হাউসের অফিসার এবং বন দপ্তরের অফিসাররা উপস্থিত হন ঘটনাস্থলে। এবং আশ্বাস দেন যে চাষীদের ক্ষতিপুরন দেওয়া হবে। এদিন দুপুর ১টা নাগাদ মানিকপাড়া বিট হাউসের একজন অফিসার ও বালিভাসা বন দপ্তরের অফিসার ক্ষতিগ্রস্থ জমি গুলো পরিদর্শন করেন। চাষীদের জমি গুলো দেখে তাঁদের নাম ও জমির পরিমান নথিভুক্ত করেন। গ্রামের এক চাষী সুকদেব পাল বলেন, আমাদের যে ক্ষতি করে দিয়েছে তাতে আমরা আর ফসল বাড়িতে তুলতে পারবোনা। অবিলম্বে হাতিগুলো তাড়ানোর ব্যবস্থা করুক বন দপ্তর। এটাই আমরা গ্রামবাসীরা চাই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…