প্রচারে বাধার অভিযোগ তৃণমূলকে “ভীতু” বলে কটাক্ষ ভারতী ঘোষের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- “কেশপুরে তৃণমূল আমাদের ভয় পেয়েছে। তাই আমাদের আটকানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করছে। প্রচারের কাজে বাধা দিচ্ছে” আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রচারে এসে এই উক্তি করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তৃণমূল কংগ্রেস কে তিনি “ভীতু” বলে অভিহিত করে সামনে থেকে লড়াই করার কথা বলেন। তিনি এই সময় কেশপুর থানার ওসি-র হীরক বিশ্বাসের কাছে প্রশ্ন করে সরাসরি জানতে চান, স্থানীয় বগছড়ি, আমড়াকুচি প্রভৃতি এলাকাতে দোকানপাট বন্ধ রয়েছে কেন, মানুষকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না? পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যাতে দোকানপাট বন্ধ রাখা হয়, বাড়ি থেকে কেউ না বেরোয়। তিনি অভিযোগ করেন পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না, তাই তিনি এই বিষয়গুলি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

Recent Posts

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

6 hours ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

6 hours ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

6 hours ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

5 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

5 days ago