
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক বিক্রম প্রধানের নাম ফের ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী হিসেবে বিক্রম প্রধানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দেন। নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি নিজের নামে দেওয়াল লিখনের কাজ করেন। যা দেখে খুশি এলাকার বাসিন্দারা। দাঁতন কেন্দ্রে দ্বিতীয়বার বিক্রম প্রধানকে তৃণমূল নেত্রী প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান। তিনি বলেন,’দলনেত্রী দ্বিতীয়বার আমার উপর আস্থা রাখায় আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দলনেত্রী আমাকে দাঁতন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন আমি জয়লাভ করেছিলাম। গত পাঁচ বছরে আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। মানুষের সব কাজ করে দিয়েছি সেটা বলবো না। আমি আমার ক্ষমতা অনুযায়ী যা কাজ করার সেই কাজ করেছি। দাঁতন বিধানসভা এলাকার প্রতিটি মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে। মানুষের ভালবাসাকে পাথেয় করে আগামী দিনে লড়াই করে যাব। দাঁতনের মানুষ তৃণমূলের পাশে আছে তৃণমূলের পাশে থাকবে।’ তাই হাতে সময় খুব কম থাকার জন্য সময় নষ্ট না করে তিনি প্রার্থী হিসাবে এলাকায় প্রচার এর কাজ জোরকদমে শুরু করে দিয়েছেন। দলীয় কর্মী ও সমর্থকরা তার সমর্থনে প্রচারেও নেমে পড়েছেন। কোথাও বাড়ি বাড়ি প্রচার আর কোথাও চলছে দেওয়াল লিখনের কাজ। তাই বিক্রম প্রধান বলেন,’ আগামী ২৭ শে মার্চ দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁতন বিধানসভা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আশা রাখি।’
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…