প্যাঙ্গোলিনের আঁশ সহ দুজনকে গ্রেফতার করল সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার বালাসন ব্রিজের কাছে অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বে বনকর্মীরা। এরপর সেখানে মোটরবাইক সহ দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের আঁশ। এরপর দুজনকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতদের নাম সৌমেন সাহা ও পার্থ দাস। দুজনেই জলপাইগুড়ির বাসিন্দা। এই বিষয়ে সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন যে ধৃতদের কাছ থেকে ৪কেজি ৪৬৭ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে প্যাঙ্গোলিনের আঁশ আসাম থেকে নিয়ে আসা হয়েছে এবং নেপালে নিয়ে যাচ্ছিল। এর পাশাপাশি তিনি আরও বলেন যে প্যাঙ্গোলিনের আঁশ পার কেজি এক লক্ষ টাকা করে তারা বিক্রি করতো। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বনদপ্তর।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago