
রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের নামে সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট করে টাকা প্রতারণার অভিযোগ উঠল, কিছু প্রতারকের বিরুদ্ধে। অভিযোগ হাসপাতালে ভর্তি আছে বলে তার নাম করে জনৈক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয় এবং সেই টাকা তিনি দিয়েও দেন। এরপর বোঝা যায় রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এই বিষয়ে মুখ্য প্রশাসক কুশল দেব বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকদিন ধরে আমার শরীর খারাপ হয়েছে এটা ঠিক কিন্তু আমি কারো কাছে এ বিষয়ে টাকা চাইনি। আমার ফেসবুক একাউন্ট হ্যাক করা হয়েছে। এবং সেখান থেকেই বেশ কয়েকজনকে টাকা চাওয়া হয়েছে আমার নাম করে। ফুলপুরে ইতিমধ্যেই এই বিষয়ে আমি রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশকে সঠিক তদন্ত করে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। এর পাশাপাশি তিনি বলেন সকলের কাছে অনুরোধ কেউ এই প্রতারকের পাল্লায় পড়ে টাকা দেবেন না।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…