
ঝাড়গ্রাম: যে কোন আত্ম প্রকাশের একটা মুখবন্ধ থাকে। কেন এলাম ? কি করতে চাই, তা জানানোর একটা দায়বদ্ধতাও থাকে। JHARGRAM NEWS FLASH-এর উপরও তা বর্তায়।
আজন্ম আমাদের অভ্যাসের প্রিন্ট মিডিয়া ও বর্তমানে টিভি মিডিয়া নিউজ আগামী দিনেকতটা প্রাসঙ্গিক থাকবে, সে তর্কের মধ্যে না ঢুকে একথা হলফ করেই বলা যায় যে ভবিষ্যৎটা মূলত ডিজিটাল মিডিয়ার।
এমন নয়, এই প্রজন্ম খবরে আগ্রহী নয়। খবর তারা বিলক্ষণ জানতে চায়, কিন্তু খবরের কাগজের পাতা উল্টে নয়। সকালে ঘুম ভেঙে চোখ খোলা থেকে শুরু রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তার সর্বক্ষণের মনোযোগের কেন্দ্রবিন্দু, সেটা তার কাছে খবর জানার প্রধান মাধ্যম।
খবর জানার ধরণ শুধু নয়, তার কাছে বদলে যাচ্ছে খবরের সংজ্ঞাও। খবর তার কাছে শুধু পড়া নয়, দেখা আর শোনা। কিন্তু টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ধৈর্য ও সময় নেই। সোশ্যাল মিডিয়ার দেওয়াল যে কারণে তার এত পছন্দ। দৈনন্দিন খবর চায় হাতের মুঠোফোনে বন্দি হতে।
কিন্তু সব কিছুর মধ্যে ব্যাকরণকে মান্য করা খুবই জরুরি। ঘটনার সত্যাসত্য বিচার না করে যা মনে এলাে দায়িত্বজ্ঞানহীন মতো বলে দেওয়ার প্রবণতা থেকে সোশ্যাল মিডিয়া অনেক সময়েই মুক্ত নয়। যা অনেক সময়েই অবাঞ্ছিত জটিলতা তৈরি করে। অনেক সমস্যারও সৃষ্টি করে।
রাজনীতি হোক, সমাজ-শৃঙ্খলা হোক, আইন-কানুন হোক কিংবা প্রশাসন- যে কোন খবরই হোক না কেন, নিরপেক্ষ, নির্মোহ ও নিখুঁত ভাবে দ্রুত পরিবেশন করা একটা বড় দায়িত্ব।
সেই দায়িত্ব পালন করবে JHARGRAM NEWS FLASH. রঙহীন সাদা কালো মোড়কে। তবে রঙিন থাকবে উপস্থাপনায়। পাঠকের মনের খোরাক জুগিয়ে তাকে সমৃদ্ধ করতে সর্বতোভাবে সচেষ্ট থাকবে JHARGRAM NEWS FLASH. এই প্রয়াস যাতে সফল হয়, তার জন্য আপনাদের শুভ কামনা ও পরামর্শ একান্ত ভাবে প্রয়োজন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…