পোকার আক্রমন চা বাগানে!

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার জেরে চা শিল্পে ব্যাপক মন্দা প্রভাব। পাতার দাম নিম্ন মুখী। এই অবস্থায় জলপাইগুড়ি চা শিল্পে নতুন করে বিপদ ডেকে আনছে লুপার পোকা। শুয়োপোকার মত দেখতে এই পোকার উপদ্রবে এখন মাথায় হাত পড়েছে জলপাইগুড়ির ছোট বড় বহু চা বাগান মালিকের। জেলার চা চাষিদের সংগঠনগুলির আশঙ্কা, এই পোকার উপদ্রবে জেলার চা পাতা উৎপাদন চলতি মাসে কমতে পারে ৩০ শতাংশ ।তাদের আশঙ্কা জুলাই মাসে আরও ৫ শতাংশ পাতা কমে যেতে পারে। পরিস্থিতি এমন যে, লুপার পোকার হাত থেকে চা গাছ বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পোকার উপদ্রব মাত্রা ছড়িয়েছে জলপাইগুড়ির বেরুবাড়ী , সিংহিমারী ,জহুরী, কুকুরজান ও সুখানি চা বাগানগুলিতে পোকার প্রাদুর্ভাব সামাল দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন চা চাষিরা। এ বিষয়ে জলপাইগুড়ি খুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী আক্ষেপ প্রকাশ করে বলেন , এই পোকার উপদ্রব আগেও ছিল কিন্তু এবার যেন মাত্রাছাড়া হয়ে গিয়েছে । অবস্থা এমন যে চা পাতা উৎপাদনের থেকে বেশি জরুরি চা গাছ বাঁচানো । যে সব বাগানে লুপার পোকার আক্রমণ হচ্ছে সেখানে গাছগুলি শীর্ণ হয়ে যাচ্ছে। বড় বাগানগুলির আর্থিক পরিকাঠামো অনেক ভাল সে ক্ষেত্রে যদিও পরিস্থিতি সামাল দিতে দ্রুত য়োজনীয় ব্যাবস্থা নিতে পারবে , কিন্তু ছোট বাগান গুলিকে পদক্ষেপ করতে অনেক আর্থিক সমস্যার মুখে পড়তে হবে। বলে তিনি জানান।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago