জেএনএফ ওয়েব ডেস্ক :-লাগাতার একটানা বৃষ্টি চলছে গোটা দার্জিলিং এবং কালিম্পং জুড়ে । একই ভাবে শুক্রবার রাতভর টানা বৃষ্টির জেরে কালিম্পং ও দার্জিলিং জেলার একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে। শনিবার সকালে কালিম্পংয়ে পেডং এলাকায় ধসে চাপা পরে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। দুই জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫ টি বাড়ি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই দুই জেলায়। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কালিম্পং এর পেডং য়ের থেকে ১৫ কিলোমিটার দূরে কাঠারে নামক ওই গ্রামে বড়সড় ধসের ঘটনা ঘটে। আচমকা ধস নামায় তাতে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম বীর বাহাদুর মঙ্গর (৭৫)।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…