পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুর গোবিন্দপুর পেট্রোল পাম্পে বিক্ষোভ সি, আই, টি ইউর,

পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুর গোবিন্দপুর পেট্রোল পাম্পে বিক্ষোভ সি, আই, টি ইউর, শুক্রবার বেলা একটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভের মধ্য দিয়ে তাদের দাবি যখন করোনা আবহের মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ে গোটা দেশ আতঙ্ক একের পর এক লকডাউনে কাজ হারিয়েছে সাধারণ মানুষ। এছাড়াও প্রত্যেকেই গৃহবন্দী, কর্মসংস্থান নেই, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া মানেই সমস্ত জিনিসের উপরে তার প্রভাব পড়বে। সাধারণ মানুষের রোজগার নেই, পকেটে টাকা নেই, যেখানে করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে সাধারণ মানুষ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সম্পর্কে কোনো হেলদোল নেই। বড় বড় কর্পোরেটদের ঘরে কোটি কোটি টাকা মুনাফা ঢুকবে, আর গরিব মানুষের পকেট কাটা নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। কোটিপতিদের স্বার্থে কেন্দ্রীয় সরকার জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, যারা নির্বাচনের আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ তারা বলেছিল আম আদমির স্বার্থেই সরকার চালাবে। কিন্তু মোদি সরকারের সেই প্রতিশ্রুতি কোথায় গেল, ভোট মিটে যাওয়ার পরে প্রতিদিনই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস। দিন আনা খেটে খাওয়া মানুষ গুলি কোথায় যাবে, তাদের কথা ভাবি নি একবারো মোদি সরকার। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকারের টিকে থাকার পরিকল্পনা এভাবে চলতে পারে না। তাই গোটা রাজ্যে ও জেলার পাশাপাশি আমরা শান্তিপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা কেন্দ্র সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত যদি বদল না হয় তাহলে আগামী দিনে আরো বড়সড় বিক্ষোভের পথে হাঁটবো আমরা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago