জেএনএফ ওয়েব ডেস্ক:- মঙ্গলবার পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের বিনপুর ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব পদ্ধতিতে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ফটিক মাহাতো,নবাব আলী সহ আরো অনেকে। ঝাড়গ্রাম জেলায় বিনপুর হাসপাতাল মোড় থেকে বিনপুর বাজার প্রায় দুই কিলোমিটারের বেশি গরুর গাড়ির মিছিল করে অভিনব পদ্ধতিতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতা ফটিক মাহাতো বলেন কেন্দ্র সরকার চুপ করে বসে রয়েছে।প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে।যেভাবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ছেন ।তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন।সেইসঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে এক হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানান।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…