পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে তৃণমূল ছাত্র পরিষদের অভিনব বিক্ষোভ।যারা পেট্রোল নিতে আসছেন তাদের খাওয়ালেন মিষ্টি।

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলাজুড়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিনব প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় গোটা নদীয়া জেলা জুড়ে, কোথাও কোথাও বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ির উপরে মোটরবাইক চাপিয়ে এবং কয়েক শ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সাইকেল চালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায়। নদীয়ার কল্যাণীতে গরুর গলায় দড়ি বেঁধে পায়ে হেঁটে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। আবার নদীয়ার শান্তিপুরের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে একই ভাবে প্রতিবাদ বিক্ষোভ করাহয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এছাড়াও পেট্রলপাম্পে তেল কিনতে আসা সাধারণ মানুষকে ধরে ধরে মিষ্টিমুখ করালেন তৃণমূল কর্মীরা, এদিন সমস্ত জায়গায় প্রতিবাদ-বিক্ষোভের শেষে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা বলেন দিন আনা খেটে খাওয়া সাধারণ মানুষের চিৎকার শুনতে পাচ্ছেনা অপদার্থ কেন্দ্র সরকার। সারাদেশে যখন করোনার প্রকোপে সাধারণ মানুষ কাজ হারিয়েছে, রোজগার না থাকায় সংসার চালানোর জন্য ছুটে বেড়াচ্ছে এদিক-ওদিক, অন্যদিকে কেন্দ্রের মোদি সরকার গদিতে বসে পা দোলাচ্ছে। বাংলার মানুষের রক্ত চুষে নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। গত তিন মাসে প্রায় 15 দফায় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে এখন 100 টাকারও বেশি পেট্রোলের দাম ডিজেলের দাম 100 টাকা ছুঁই ছুঁই, সাধারণ মানুষ যাবে কোথায়। পকেটের টাকা নেই পেট্রোল কিনবে নাকি সংসার চালাবে এতদিন রান্নাঘরে আগুন লাগিয়েছে কেন্দ্র সরকার এখন প্রত্যেকটি সাধারণ মানুষের কর্ম জীবনে আগুন লাগাচ্ছে কেন্দ্র। আমরা দাবি করছি কেন্দ্রের এই অপদার্থ সরকার আর থাকার দরকার নেই যারা মানুষের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে না তাদের সরকারে থাকা উচিত নয়।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago