পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোচবিহারে প্রতীকী আন্দোলন টিএমসিপি’র

জেএনএফ ওয়েব ডেস্ক: পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পে প্রতীকী অবস্থান বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। কোচবিহার স্টেশন মোড় লাগোয়া একটি পেট্রল পাম্পে ওই অবস্থান বিক্ষোভ করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। আবস্থান বিক্ষোভ আন্দোলনে প্রতীকী প্রতিবাদের জন্য একদিকে যেমন সাইকেলকে সামনে রাখা হয়, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে কেক কেটে খাওয়ানো হয়।
ওই অবস্থান বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়নদ্বীপ গোস্বামী বলেন, “গোটা দেশে পেট্র পণ্যের শুধু মূল্য বৃদ্ধি পায় নি, সেঞ্চুরি পার করেছে। বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষের হাতে কাজ নেই। অর্থনৈতিক ভাবে প্রায় সকলেই আজ সমস্যায়। তখন এভাবে পেট্র পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, এতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশ ছোঁয়া হয়ে উঠছে। দাম বাড়ছে রান্নার গ্যাসেরও। ফলে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদও গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। আমাদের এই আন্দোলন দাম না কমা পর্যন্ত অব্যাহত থাকবে।”

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

3 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

4 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

4 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

5 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

5 days ago