
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পেঁয়াজ গাড়ির পাঞ্জাবের চালক ‘খুন’ হয়েছে। খালাসির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল ঝাড়গ্রাম থানার পুলিশ। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যের জামশোলা- বহড়াগোড়ার জাতীয় সড়কে। খুন হওয়া গাড়ি চালকের নাম সুখমন্দার সিং। বছর সায়ত্রিশের সুখমন্দার সিং এর বাড়ি পাঞ্জাব রাজ্যের মৌগা জেলার ভালোর গ্রামে। ওই রাজ্যেই একই জেলায় বাড়ি খালাসি প্রদীপ সিং এর।
খুন হওয়ার পর প্রায় ৪৫ কিলোমিটার রাস্তায় অনেক গুলি চেকপোস্ট পেরিয়ে লোধাশুলির নাকা চেকিং ধরা পড়ে গাড়িটি। তারপর মৃতদেহ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে জানিয়ে দেন। সোমবার ঝাড়গ্রাম থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০২ নম্বর ধারায় খুনের মামলা রুজু করেছে। কিন্তু কে খুন করেছে তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…