পৃথক রাজ্য ও ভাষার দাবিতে মাথাভাঙা মহাকুমার শাসকের কাছে ডেপুটেশন কামতাপুর পিপলস পার্টির

কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর মাথাভাঙা মহাকুমার কমিটির পক্ষ থেকে আজ মাথাভাঙা মহাকুমার শাসকের নিকট কয়েক দফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করল। এই স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড কোচবিহার জেলা কমিটির প্রেসিডেন্ট কংস রাজ বর্মন। সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা শীতলখুচি ব্লকের সভাপতি।
এদিন মাথাভাঙ্গা ভিটমেট থেকে একটি মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে এইচডি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তারপর দলের পক্ষ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধিদল মাথাভাঙা মহাকুমার শাসকের দপ্তরে ঢুকে স্মারকলিপি প্রদান করেন। এদিন স্মারকলিপি প্রদান শেষ হয়ে যাওয়ার পর বিশাল একটি মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। এই মিছিল ঘিরে পুলিশ নিরাপত্তা ছিল আঁটসাঁট। কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে সকাল থেকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরে মতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।
এদিন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড কোচবিহার জেলা কমিটির সভাপতি কংস রাজ বর্মন দাবি করে বলেন, আমাদের দাবি অবিলম্বে সুটুঙ্গা নদীর ওপর ভাঙ্গা সেতু নতুন করে তৈরি করতে হবে, অবিলম্বে মাথাভাঙ্গায় আধার কার্ডের সমস্যা সমাধান করতে হবে, অতি দ্রুত আধার সেন্টার চালু করতে হবে। বর্তমান সময়ে সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খুলেছে আমাদের দাবি অবিলম্বে প্রথম শ্রেণী থেকে বিদ্যালয়গুলো খোলার ব্যবস্থা করা হোক। সংগঠনের আরও দাবি অবিলম্বে আলাদা কামতাপুর রাজ্য তৈরি করতে হবে এবং কামতাপুরী ভাষা স্বীকৃতি প্রদান করতে হবে।
এ বিষয়ে মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, ‘কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড মাথাভাঙা মহাকুমার কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আমার কাছে ডেপুটেশন প্রদান করেছে, আমি তাদের দাবিগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, তাছাড়া সমস্যা সমাধানে যাবতীয় চেষ্টা করব।
মহকুমা শাসকের আশ্বাস পেয়ে কংস রাজ বাবুরা অবশেষে মাথাভাঙা শহরে মিছিল শেষ করে তাদের কর্মসূচি শেষ করেন। এই কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মহকুমাশাসকের দপ্তরের সামনে এবং মাথাভাঙ্গা বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago