
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বুধবার ডেবরায় প্রশাসনিক সভায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ কর্তাদের ভালরকম বকুনি খেতে হল দিদি-র থেকে। একে একে পুলিশ কর্তা-সহ প্রশাসনিক আধিকারিকদের দাঁড় করিয়ে কড়া বকুনি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে তালিকা নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যৌথ প্রশাসনিক বৈঠকে বললেন, হাজার হাজার অভিযোগ আসছে। রাস্তাঘাট, হাসপাতাল এ সব তো আছেই। আইনশৃঙ্খলা নিয়েও ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে।
এ দিন মমতা বলেন, “বেছে বেছে তৃণমূলকর্মীদের হেনস্থা করা হচ্ছে। কেন? তৃণমূলকে হাতের কাছে পাওয়া যায় বলে?” ডেবরায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকের মাঝে ঝাড়গ্রামার থানার আইসি-কে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাকে তো কাজ করতে পাঠানো হয়েছিল। কিন্তু আপনি তো ওখানে গিয়ে কাজের থেকে অকাজ করছেন।”
এত দিন বিরোধীরা অভিযোগ তুলত, তাদের কর্মীদের হেনস্থা করছে পুলিশ। মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে। নারকোটিক্সের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা তো মুকুল রায়রা কতবার বলেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু এ দিন সম্পূর্ণ উল্টো কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। সোজাসাপ্টা বলে দিলেন, তৃণমূল কর্মীদের হেনস্থা করছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…