পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার

জেএনএফ ওয়েব ডেস্ক :- পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগে তুফানগঞ্জ থেকে কামাখ্যাগুড়ি যাবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। ঘটনাটি ঘটেছে শনিবার বক্সিরহাট থানার শালবাড়ির ২ নং গ্রাম পঞ্চায়েতের তুরকানিরকুঠি এলাকায়। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। সকাল থেকেই তুরকানীরকুঠি এলাকায় বসানো হয় বক্সীরহাট থানার বিশাল পুলিশ পিকেটিং।
পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপির যুব মোর্চার জেলা এক্সিকিউটিভ মেম্বার ধীরাজ বর্মা বলেন, তুরকানির কুঠি এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্ত ননীগোপাল ডাকুয়া তৃণমূলের মদতে এলাকায় বিজেপি কর্মীদের উপর অনবরত তাণ্ডব চালাচ্ছে। তার বিরুদ্ধে একাধিকবার মার্চ পিটিশন জমা করা হলেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না পুলিশ। এছাড়ও রাতের অন্ধকারে মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের বেছে বেছে গ্রেফতার করছে পুলিশ। এছাড়াও তুরকানির কাঠির বাজার তৃণমূলের দলীয় কার্যালয় বোম, তীর ধনুক ও অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে, সেগুলিকে অবিলম্বে উদ্ধার করার জন্য। এদিন এই পথ অবরোধ করে অভিযোগ বিজেপির।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

12 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

16 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago