
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সত্যাডিহিতে শরৎ এসেছে। শরৎ এলেই কালের নিয়মে কাশ ফুল ফোটে এখানেও। ভোর বেলায় শিউলি ঝড়ে পড়ে। তবে শরৎ এখানে উৎসবের মরসুম নয়, শরৎ এখানে কাজের ঋতু। ঝাড়গ্রাম থেকে মাত্র চার কিলোমিটার দূরে সত্যাডিহিতে সত্তর থেকে আশি টি ঢাকি পরিবারের বাস। বর্ষা যেতে না যেতেই চামড়ার রজন মাখিয়ে ঢাক মেরামতিতে ব্যস্ত হয়ে পড়ে মানুষগুলি। আগমনী বোল বা বিসর্জনের বাজনা, ঝালিয়ে নেয় শেষ মুহুর্তের প্রস্তুতিতে। শরৎ মানে দূর দুরান্ত থেকে বায়না। পুটুলি নিয়ে রওনা ছেলে মেয়ে উৎসব ছেড়ে। দুর্গা পূজায় পরিবারের সঙ্গে ঠাকুর দেখা হয়নি কখনও। তবে পুজো পেরোলে গরম ভাত জোটে বেশ কয়েকদিন।
প্রতিবার পুজো আসে আর নতুন স্বপ্ন চোখে এঁকে বসে থাকে সত্যাডিহির ঢাকিরা।সবসময় যে স্বপ্ন পূরণ হয় তার কোনও মানে নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কথা রাখেন না উদ্যোক্তারা। তবুও ঢাকে বোল ওঠে ঠাকুর আসবে কতক্ষণ। তবুও সিউলি ফোটে সত্যাডিহিতে। পুজো পেরোলে গরম ভাত জোটে বেশ কয়েকদিন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…