
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: প্রবাদ আছে কোনো গুণ নাই যার কপালে আগুন! প্রাচীন বাংলায় বেগুনের এমনই উপমা ছিল। যদিও পুষ্টি বিজ্ঞানীদের বক্তব্য, বেগুনে নানা ধরনের ভিটামিন আছে। যকৃতের সমস্যায় বেগুন খুবই উপকারী। অনিদ্রা রোগে বেগুন পুড়িয়ে মধু দিয়ে খাওয়ার চল রয়েছে। বৃক্কের সমস্যায়, বায়ুর প্রকোপে বেগুন উপকার দেয়।
তবে প্রাচীন বাংলার অনেক বাড়িতে দেবীর মহাভোগে বেগুন দেওয়া হত না। মনে করা হয়, তখনকার দিনে নির্গুণ ভেবে দেবীর ভোগের পদে ব্রাত্য ছিল বেগুন। তবে কৃষি বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে বাজারে মেলে সাদা বেগুনও। অনেক পারিবারিক দুর্গাপুজোর মহাভোগে সাদা বেগুন দেওয়ার চল রয়েছে। ঝাড়গ্রামের আনাজ বাজারে অবশ্য সব সময় সাদা বেগুন পাওয়া যায় না।
মঙ্গলবার মহা তৃতীয়ার সকালে ঝাড়গ্রাম সব্জি বাজারে এলো সাদা বেগুন। পাইকারি দর কিলো প্রতি ৩৫ টাকা। খুচরো বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে। জানা গেল, লালগড়ের এক চাষী এদিন সাদা বেগুন এনেছিলেন। পুজোর মরশুমে কয়েকদিন বাজারে সাদা বেগুন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…