পুকুর কাটা হয়নি অথচ তোলা হয়েছে টাকা অভিযোগ গ্রামবাসীদের ….

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পুকুর কাটা হয়ননি। অথচ টাকা তোলা হয়েছে। বিডিও কাছে এমনই অভিযোগ জানিয়ে ছিলেন বেলদা গ্রামের বাসিন্দারা জামবনি ব্লকের বিডিওর কাছে। তারপর শুরু হয় পুকুর কাটার কাজ।
জামবনি ব্লকের চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের বেলদা সংসদের গদরা পুকুর কাটার না করা নিয়েই অভিযোগ উঠেছিল। লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন হীরক পাতর, মিঠুন বৈঠা, কানু মুখীরা। তাঁদের বক্তব্য,‘গদরা পুকুরের খননের কাজ হয়নি। আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে একশো দিনের টাকা ঢুকে গিয়েছে গত দু’মাস আগে। আর যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউই একশো দিনের কাজ করে না। রেশন ডিলার থেকে শুরু করে অনেকে গ্রামের ধনী লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর আমরা যারা একশো দিনের কাজ করি, তাদেরকে কোন কাজই দেওয়া হয়নি। কি করে ওই পুকুরের নাম কি করে টাকা উঠল?’
জামবনি ব্লকের বিডিও-র কাছে অভিযোগ জমা পড়তেই শুক্রবার সকাল থেকে ওই পুকুরে মাটি কাটার কাজ শুরু করে লোকেরা। যাঁরা মাটি কাটছিলেন তারাও বেলদা গ্রামের বাসিন্দা বলে জানালেন। তাঁদের মধ্যে নাড়ু নায়েক, শান্তি নায়েকরা বলেন,‘সকাল থেকেই চা খেয়েই মাটি কাটতে এসেছি। এই পুকুরে আজকেই আমরা প্রথম মাটি কাটার কাজ করতে এসেছি। এখনও কোন টাকা পায়নি আমরা।’
চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা দত্ত বলেন,‘এক বছর আগে কাজটা শুরু হয়েছিল। কিন্তু ওই পুকুরে জল থাকায় কাজটা করা যায়নি।’ তারপর আর কোন প্রশ্নের উত্তর দিতে পারেনি প্রধান।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

8 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

12 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago