
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: রবিবার ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম শিবমন্দির চক এলাকায় রাজ্য সড়কে আচমকা বিকল হয়ে গেল একটি পিকআপ ভ্যান। মাঝ রাস্তায় ভ্যানটি দাঁড়িয়ে যাওয়ায় তুমুল যানজটের সৃষ্টি হয়। সমস্যা মেটাতে অবতীর্ণ হয় ট্রাফিক পুলিশ। ভ্যানটিকে ঠেলে রাস্তার ধারে নিয়ে যায় ট্রাফিক পুলিশ কর্মীরা। তারপরে অন্য গাড়ি এনে দড়ি বেধে পিকআপ ভ্যানটিকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যেই রাজ্য সড়কে তুমুল যানজট হয়। পুজোর বাজার করতে আসা মানুষজন আটকে পড়েন। তবে ট্রাফিক পুলিশের দ্রুত চেষ্টায় আধঘণ্টার মধ্যেই সমস্যা মিটে যায়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…