পিংলার সম্প্রীতির ‘নয়া’ গ্রামে সামাজিক সুরক্ষার প্রচারে শ্রম দপ্তরের কর্তারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ যেন এক সম্প্রীতির অনন্য নজির! গ্রামের সকলে মুসলিম। কিন্তু তাঁদের পটে পূজিত হন হিন্দু দেবদেবীর। হ্যাঁ, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ‘নয়া’ গ্রামে সামাজিক সুরক্ষার প্রচারে গিয়ে এহেন ঘটনার সাক্ষী থাকলেন জেলার শ্রম দপ্তরের কর্তারা।পটের গান গেয়ে শোনালেন ‘রাণী চিত্রকর’। হিন্দু দেবদেবীর গান। যদিও গ্রামের সবাই ধর্মে মুসলমান।’নয়া’ গ্রামের শিল্পীদের পদবি ‘চিত্রকর’। ৬৫টি মুসলমান পরিবারের বসবাস। পটচিত্রে এঁরা বাংলার লোকায়ত সংস্কৃতি সহ হিন্দুধর্মের দেবদেবী এবং মানুষের চরিত্র সবকিছুই ফুটিয়ে তোলেন। ইদানিং সাম্প্রতিক বিষয়ও পটচিত্রে উঠে আসছে।ধর্ম এই শিল্পীদের শিল্পসৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। এঁরা বহুপ্রজন্মচর্চিত অদ্ভুত ‘সেকুলার’ এই শিল্পের ধারাকে আজও বয়ে নিয়ে চলেছেন। সত্যিই আজকের ভারতবর্ষে এঁদের বড্ড প্রয়োজন। বাংলার এই প্রাচীন শিল্পে শুধু পট তৈরী নয়, প্রকৃতি থেকে ভেষজ রঙ এবং তুলির নিজস্ব উপায়ে যোগান, ছবি আঁকা, গান বাঁধা এবং সেই গান গেয়ে পট দেখানোর জন‍্য বহুমাত্রিক এবং বহুমুখী দক্ষতার প্রয়োজন হয়। গ্রামের অনেক শিল্পীরা রাষ্ট্রপতি পুরস্কার সহ বিভিন্ন সন্মাননা পেয়েছেন।এঁদের বহু কাজই বিভিন্ন সময় বিদেশে প্রদর্শিত হয়। পিংলার পটচিত্র AIACA প্রদত্ত ক্রাফটমার্কও পেয়েছে। বাংলার হস্তশিল্পে পিংলার ‘নয়া’ গ্রাম নতুন দিগন্ত এনেছে দিয়েছে রাজ্যের জন্য। পশ্চিম মেদিনীপুরের ডেপুটি লেবার কমিশনার বিতান দে সহ শ্রম দপ্তরের অফিসাররা গ্রামে গিয়ে সামাজিক সুরক্ষা যোজনার স্কীম বোঝান।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago