
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়কে ‘দলবিরোধী’ কাজ করার জন্য ‘অপসারিত’ করল তৃণমূলের নদীয়া জেলা কমিটির সভাপতি মহুয়া মৈত্র। সোমবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র নিজে সোশ্যাল মিডিয়ায় সেই অপসারণের চিঠি পোস্ট করেছেন। সেই চিঠিতে লেখা রয়েছে,‘দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূলের নদিয়া জেলা কমিটির সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল।’ পার্থ চট্টোপাধ্যায় রানাঘাটের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পুরপ্রধান শুধু নন, তিনি বর্তমানে পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান দায়িত্বেও রয়েছেন। সেই সঙ্গে মহুয়া দেবী চিঠিতে জানিয়েছেন,‘আপনার কাছে থাকা তৃণমূলের অফিসিয়ালি বিভিন্ন জিনিসপত্র ফেরত দেবেন।’ সূত্রের খবর, তিনি বিজেপির সঙ্গে বেশ কয়েক দিন যোগাযোগ রেখে চলছিলেন। এমনকি বিজেপিতেও যোগদানের সম্ভাবনা রয়েছে। তাই আগের থেকেই দলের নদীয়া জেলা তৃণমূলের সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দিল বলে রাজনৈতিক মহলের মত। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন,‘ছোটবেলা থেকেই শুনে আসছি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদের মানে ভাইপো। মানে গুরুত্বহীন পদ। তাই জেলা কমিটির ওই সহ সভাপতির পদ পেয়ে এতদিন খুশি ছিলাম না, আর সেই পদ চলে যাওয়াতেই থেকে অখুশি হইনি।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…