পানীয় জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল আদিবাসীরা

বাঁকুড়া : প্রচন্ড গরমে তীব্র জলের সংকটে বাঁকুড়ার খাতড়া ব্লকের ছোট্ট আদিবাসী পাড়া। দহলা নতুনগ্রাম আদিবাসী পাড়ার প্রায় ৪০ টি পরিবার বেশ কয়েকদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। আবেদন করেও মেলেনি পানীয় জল। রবিবার সকালে পানীয় জলের দাবি নিয়ে খাতড়া সিমলাপাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী পরিবারগুলি।

বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দহলা নতুনবাঁধ এলাকার আদিবাসী পাড়ায় বসবাস প্রায় ৪০ টি পরিবারের। গ্রামে পানীয় জলের জন্য রয়েছে নলকূপ তা বেশ কয়েকদিন ধরেই অচল হয়ে রয়েছে। ২০২১ সালে গ্রামে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করা থাকলেও তাতে কোনদিনও জল এসে পৌঁছায়নি। একদিকে নলবাহিত পানীয় জলের থেকে পানীয় জল নেই অন্যদিকে গ্রামের নলকূপ গুলিও অচল এই পরিস্থিতিতে গ্রামের মানুষ কে পানীয় জলের জন্য ছুটতে প্রায় ১ কিমি দূরে। সেখান থেকে রোদে গরমে পানীয় জলের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে গ্রামের আদিবাসী পরিবারগুলি। অচল নলকূপ গুলি সারানো এবং গ্রামে পানীয় জলের ব্যবস্থা করার দাবি স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ গ্রামের মানুষের। এই পরিস্থিতিতে এবার পানীয় জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ করেই প্রশাসনের দৃষ্টি আকর্ষন আদিবাসী পরিবারগুলির। রবিবার সকালে হাড়ি কলসি নিয়ে খাতড়া সিমলাপাল রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষজন। প্রায় ১ ঘন্টা ধরে চলে অবরোধ কর্মসূচী পরে পানীয় জলের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago