
ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং রোগীর পরিজনেদের জন্য পানীয় জলের সংকট দেখা দিয়েছে । হাসপাতালের মধ্যে একোয়া গার্ড বসানো থাকলেও বর্তমান সময়ে তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। জানা গিয়েছে , নতুন বিল্ডিং এর মেল মেডিকেল ওয়ার্ডের একোয়া গার্ড, জরুরি বিভাগের বাইরের একোয়া গার্ড এবং বহির্বিভাগের বাইরের একোয়া গার্ড খারাপ অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের ওয়ার্ড মাস্টারের অফিসের সামনের শীতল পানীয় জলের মেশিনটিও খারাপ অবস্থায় পড়ে রয়েছে । যার দরুন সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং রোগীর পরিজনেদের । পানীয় জলের জন্য অন্যত্র যেতে হচ্ছে তাদের ।
কবে পানীয় জলের সমস্যা দূর হবে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…