
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ বিনপুর থানার রতনপুর গ্রামে পাতকুয়োতে পড়ে যান এক ব্যক্তি। জানা গিয়েছে, অমিত লোহার (২৮) নামে
ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বাড়ি রতনপুর গ্রামেই। পাতকুয়ো থেকে মদ্যপ ব্যক্তিকে তুলতে গিয়ে অসুস্থ হন এক দমকল কর্মীও। অসুস্থ কর্মী তপনকুমার মন্ডল বলেন,’বুধবার সন্ধ্যায় বিনপুর থানা থেকে খবর আসে এক ব্যক্তি পাতকুয়োতে পড়ে গিয়েছেন। তৎক্ষনাত ঘটনাস্থলে আমরা পৌঁছায়। গিয়ে দেখা যায় যে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন। পাতকুয়োটি খুব একটা ব্যবহার হয়নি। দূষিত গ্যাসে পরিপূর্ণ ছিল কুয়োটি। প্রথমি বালতি ও দড়ি দিয়ে ওঠানোর চেষ্টা করা হলে ওই মদ্যপ ব্যক্তি বালতির মধ্যে মাথা ঢুকিয়ে দেন।’ তাই কোনো কিছু পরোয়া না করেই ওই ব্যাক্তিকে বাঁচাতে দড়ি বেয়ে নিচে নেমে যায় দমকল কর্মী। তিনি বলেন,’প্রথমে বালতি থেকে ওর মাথা বের করে ওকে দড়ি বেয়ে উপরে উঠাই। তারপর আমার শ্বাসকষ্ট হয় এবং তড়িঘড়ি উঠতে গিয়ে আমার ডান পায়ে ও শরীরে চোট লাগে।’ মদ্যপ ওই ব্যক্তি ও দমকল কর্মী দুজনেই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…