ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পাড়ায় অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে ভাঙচুর চালালো স্থানীয় মহিলারা। রাজ্যে করোনা সংক্রমন ঠেকাতে চলছে লকডাউন। বন্ধ দেশি থেকে বিদেশী মদের দোকান। আর এই সুযোগে চড়া দামে ব্ল্যাকে বিক্রি হচ্ছে মদ। করোনার সংক্রমণ বাড়ার ভয়ে পাড়ার মধ্যে দেশী মদের ঠেক ভেঙে দিলো স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলায় গোপাল বিশ্বাসের বাড়িতে।
স্থানীয় মানুষজনের অভিযোগ দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে মদ বিক্রি করে আসছিল ওই ব্যাক্তি। এলাকার মহিলারা গোপাল বিশ্বাসের বাড়ির তালা ভেঙে ৫ প্যাকেট দেশী মদ সহ বিয়ার, ইংলিশ মদ ও ভেঙে গুড়িয়ে দিল। এধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য এলাকার সব মানুষের গলার স্বর একত্রিত। স্থানীয়রা রানাঘাট থানার পুলিশকে এই ঘটনার পাশাপাশি জানায় আনুলিয়া মানিকতলা নতুন পাড়ায় দীর্ঘদিন ধরে মদ,গাজা,কাঠির ব্যবসা চালিয়ে আসছেন এক ধরনের অসাধু ব্যক্তি। এরপরেও যদি এইসমস্ত ব্যবসা চলে তাহলে আগামীদিনে তা পাড়ার মহিলারা প্রতিহত করবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…