জেএনএফ ওয়েব ডেস্ক :-পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোর সকালে পাঞ্জিপাড়া বাজারের দাঁড়িয়ে ছিল ধৃত তিন যুবক। পুলিশের সন্দেহ হলে ওই তিন যুবককে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশের অনুমান ধৃতরা অন্য কারও অপেক্ষা করছিল। ধৃত তিন জনেরেই বাড়ি গোয়ালপোখর থানার পামল এলাকায়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরে পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলে ছিল। পুলিশের তরফ থেকে একটি মোবাইল টিম গঠন করা হয়। আজকে পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশ ধৃতদের আরও জিজ্ঞাসা বাদের ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানিয়েছে। ঘটনারতদন্তে শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…