পাঁচ বছরের ‘সাসপেণ্ড’ তুলে নেওয়া হল পাঁচ দিনের মাথায়! ফের সংগঠনের দায়িত্বে রবিন টুডু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পাঁচ বছরের ‘সাসপেণ্ড’ তুলে নেওয়া হল পাঁচ দিনের মাথায়! ফের সংগঠনের দায়িত্ব দেওয়া হল রবিন টুডুকে। আদিবাসীদের সামাজিক সংগঠন ‘ভারত জাকাৎ মাঝি পারগানা মহলের’ নেতারা গত ১৭ তারিখ এক প্রেস বিবৃতির মাধ্যমে ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার জেলা পারগানা রবিন টুডুকে তাঁর পদ থেকে ‘সাসপেণ্ড’ করার কথা ঘোষনা করেছিল।
রবিবার মেদিনীপুর শহরের কাছে রাঙামাটি সংলগ্ন মাহেন্দ্রডি এলাকায় জরুরী বৈঠকে বসেন সংগঠনের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের দিশম পারাগানা অর্থাৎ সর্বভারতীয় সভাপতি নিত্যানন্দ হেমব্রম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পারগানা রবিন টুডু সহ তিন জেলার মহকুমা ও ব্লক স্তরের নেতারা। সেখানেই সিদ্ধান্ত হয় রবিন টুডুকে ফের দায়িত্ব দেওয়ার। পুনরায় দায়িত্ব পেয়ে রবিন টুডু বলেন,‘আমি পদে থাকি বা না থাকি আমি সমাজের জন্য বরাবরই কাজ করে এসেছি। যদিও সাসপেণ্ড চিঠিতে বলা ছিল সমাজের কাজ করার ক্ষেত্রে আমার জায়গাটা খোলা থাকবে। দায়িত্ব যখন ফিরিয়ে দেওয়া হল তখন ফের একই রকম ভাবে আমি কাজ করব।’ যদিও সামাজিক সংগঠনের ‘পনৎ পারগানা’ অর্থাৎ রাজ্য সভাপতি বাদল কিস্কু এ বিষয়ে বলেন,‘হতে পারে। আমার জানা নেই।’ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের স্বামী রবিন টুডু। তাঁর স্ত্রী ভোটে প্রার্থী হওয়ার পর আদিবাসীদের সামাজিক সংগঠন ‘ভারত জাকাৎ মাঝি পারগানা মহল’ থেকে পাঁচ বছরের জন্য সংগঠনের পদ থেকে ‘সাসপেণ্ড’ করা হয়েছিল। রবিবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল আদিবাসীদের সামাজিক সংগঠন।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

2 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

2 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago