
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:– পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিস সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র আধিকারিকরা জেরা করতে ঢুকলেন। নির্বাচন পরিচালনা করার জন্য ভারতী ঘোষ বর্তমানে দাসপুর থানার চককৃষ্ণবাটীতে রাজকুমার মণ্ডলের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে রয়েছেন। সেখানেই সিআইডি’র আধিকারিকরা এসেছেন। প্রসঙ্গত ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলা সহ মোট চারটি বর্তমানে রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতী ঘোষ মামলায় সিআইডির আবেদন মঞ্জুর করে ভারতী ঘোষ কে পুরনো সহায়তা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতই সিআইডি নোটিশ পাঠিয়ে ১৮ তারিখে দেখা করতে বলেন ভারতী ঘোষকে। যদিও মনোনয়ন জমা দেওয়ার কারনে হাজিরা এড়িয়ে যান ভারতী ঘোষ। আজ সকালে সিআইডির ৮ সদস্যের একটি দল দাসপুরের চককৃষ্ণবাটিতে জেরা করতে আসে ভারতী ঘোষ কে॥
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…