
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গের কোন অতিথি অধ্যাপককে কাজ থেকে বাদ না দেওয়ার ‘আশ্বাস’ দিলেন রাজের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে অতিথি অধ্যাপক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন রাজের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টানা কয়েক ঘন্টার ওই বৈঠকের পর বাইরে বেরিয়ে ‘ওয়েস্ট বেঙ্গল গেস্ট লেকচারার এসোসিয়েশনের’ সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ বলেন,’এতদিন পরে রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের দাবি-দাওয়া অনেকটাই মেনেছেন। এই মুহূর্তে কাউকেই কলেজ থেকে বাদ বা ছাঁটাই না করার আশ্বাস দিয়েছেন তিনি। এই জুলাই মাসের মধ্যে আমাদের জন্য সুখবর ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে জানাচ্ছি, যেহেতু আমাদের দাবি নিয়ে রাজ্য সরকার অনেকটাই সহানুভূতিশীল তাই আপাতত আগামী ১৮ জুলাইয়ের কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।’ পাশাপাশি গোপালবাবু একথাও জানিয়েছেন,’আমাদের দাবি মানা নাহলে ফের আন্দোলনের পথ খোলা থাকছে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…