পরীক্ষামূলক ভাবে আগামী ৬ মাস ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে দূরপাল্লার গীতাঞ্জলি, পুরুষোত্তম ও নীলাচল এক্সপ্রেস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পরীক্ষামূলক ভাবে আগামী ৬ মাস ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে তিনটি দূরপাল্লার ট্রেন। যা রেলের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে। এমনকি ঝাড়গ্রামের বিজেপি সাংসদও নিজের সোশ্যাল মিডিয়ায় সেই তিনটি ট্রেনের কথা উল্লেখ করেছেন। যা হল গীতাঞ্জলি, পুরুষোত্তম ও নীলাচল এক্সপ্রেস। যদিও বামেদের দাবি, এই ট্রেন গুলি নতুন স্টপেজ দেওয়া হচ্ছে এমন নয়। আগেও ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ ছিল। পরবর্তী কালে রেলের নিয়ম অনুযায়ী, সেই সংখ্যক যাত্রী না পাওয়া যাওয়ায় তার স্টপেজ দেওয়া বাতিল হয়ে যায়। ভোটের আগে বিজেপি গিমিক দেখাচ্ছে। আর তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দূরপাল্লার ট্রেন দাঁড়াবে তা ভালো কথা। কিন্তু ওই যে লেখা রয়েছে আগামী ৬ মাসের জন্য পরীক্ষামূলক দাঁড়ানোর সিদ্ধান্ত। মানে রাজ্যের ভোট পেরিয়ে মানুষের কাছে কাজ দেখানো। আর ভোট পেরিয়ে গেলে ট্রেনও উঠে যাবে স্টপেজ থেকে। ঝাড়গ্রাম স্টেশনে দক্ষিণ-পূর্ব রেলের জিএম পরিদর্শন আসার সময়ে বিগত দিনে তৎকালীন ঝাড়গ্রামের তৃণমূলের সাংসদ উমা সরেন দূরপাল্লার এই ট্রেন গুলি দাঁড়ানোর জন্য স্টপেজের দাবি জানিয়ে ছিলেন। কিন্তু ওই সময় সেই দাবি মানা হয়নি। অন্যদিকে, বিজেপি সাংসদ কুনার হেমব্রম সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম তিনটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য।

Recent Posts

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

5 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

5 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago