
জেএনএফ ওয়েব ডেস্ক :-ঘোলা জল, তাতে আবার বেশির ভাগ সময়ই ঘুরে বেড়াচ্ছে কেঁচো এর মতন জলজ প্রাণী। আর সেই কারণেই পরিশুদ্ধ পানীয় জল নিয়ে ব্যাপক সমস্যায় রানাঘাট থানার হবিবপুর পঞ্চায়েত এর কলাইঘাটা এলাকার মানুষজন। সূত্রের খবর, কলাইঘাটা এলাকা আর্সেনিক কবলিত ঘোষণা করে এলাকার বিভিন্ন ডিপ টিউবওয়েল গুলিকে দীর্ঘদিন আগেই প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, এরপর পঞ্চায়েত এর তরফে জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু করলেও বর্তমানে তা ব্যবহার অযোগ্য বলেই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত জল সরবরাহ তো দূর, বেশির ভাগ সময়ই ব্যবহার অযোগ্য জল সরবরাহ করছে পঞ্চায়েত। ফলে এই জল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। পরিস্থিতি এতটাই জটিল যে সুস্থ্ থাকার জন্য জল কিনে খেতে বাধ্য হচ্ছে এলাকাবাসী। যদিও পঞ্চায়েত এর তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…