পদ্ম শিবিরের আইটি সেলকে ‘জবাব’ দিতে ডিজিটাল টিম গড়লেন ব্রাত্য!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লড়াই শুধু মাঠে ময়দানে নয়, লড়াই সোশ্যাল মিডিয়াতেও। আর নির্বাচনের দোরগোড়ায় এসে সেই লক্ষ্যেই ডিজিটাল টিম গড়লেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। মোট ৩২ জন তরুণ-তরুণী কাজ করছেন এই ডিজিটাল টিমে। যাঁদের ‘গাইড’ হিসেবে থাকবেন স্বয়ং ব্রাত্য।

সেই ডিজিটাল টিমের টি-শার্ট উদ্বোধন হল শনিহার। গোটা টিম তৃণমূল সরকারের গত পাঁচ বছরের উন্নয়নের তথ্য যেমন তুলে ধরবে, সেইসঙ্গে বিজেপির আইটি সেলের মিথ্যা দাবিগুলিকে আক্রমণ শানাবে। সেইসঙ্গে মূলত দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় কী কী কাজ করেছেন, তাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাই হবে এই দলের কাজ।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের কার্যক্রম সর্বজনবিদীত। সারা বছরেই তাঁদের সক্রিয়তা লক্ষ্য করা যায়। তাই ভোটের আগে এসে তাঁদের মোকাবিলা কি করা সম্ভব?ব্রাত্য বসু অবশ্য আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই যে আসল জবাব বিজেপির জন্য, তাও মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী ব্রাত্য।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

7 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

7 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago