জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে দেখা করলেন পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। করিমুল বাবু মানুষের সেবার স্বার্থে নিজের উদ্যোগে নিজের বাড়িতেই তৈরি করেছেন একটি হাসপাতাল। যেখানে চলে অবৈতনিক চিকিৎসা পরিষেবা। এসব বিষয়ে আলোচনা করতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক এর সাথে দেখা করেন তিনি। পাশাপাশি তার নিজের জীবন কাহিনীর ওপর তৈরি হচ্ছে বায়োপিক এবং তা থেকে যে টাকা পাবেন তা দিয়ে বাড়ির হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম কিনবেন যাতে মানুষের চিকিৎসায় কাজে লাগে। তাই সরকারিভাবে হাসপাতালের কিছু স্বীকৃতি যদি পাওয়া যায় তাহলে মানুষকে আরো বেশি করে সেবা দেওয়া যাবে বলে মনে করেন করিমুল বাবু। এসব বিষয়ে আলোচনা করতেই এ দিন জেলা স্বাস্থ্য আধিকারিক এর সাথে বৈঠকে বসেন তিনি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পদ্মশ্রী করিমুল হক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…