
জেএনএফ ওয়েব ডেস্ক :-পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ওই ব্যক্তির নাম মেগু সেখ। বয়স আনুমানিক ৩৫। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়। সূত্রের খবর শান্তিপুর কন্দ খোলা ৩৪ নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার পথচলতি বাসিন্দারা। এলাকার লোকজন ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ব্যক্তির দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। দেহ আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তদন্ত চালিয়ে দেখা যায় ওই ব্যক্তির বাড়ি শান্তিপুর থানার পাড়া এলাকায়। পাশাপাশি পুলিশ কি কারণে তার মৃত্যু হয়েছে কোন উদ্দেশ্যে তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ছুটে আসে ওই ব্যক্তির পরিবার। স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…