Categories: জেলা

পথ চলা শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের “শিশু দত্তক কেন্দ্র”

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা হোমে পথ চলা শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের “শিশু দত্তক কেন্দ্র”। বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা উপস্থিত থেকে পাঁচ জন আবাসিক শিশুর হাত দিয়ে মেদিনীপুরে এই কেন্দ্রের সূচনা করেন। মন্ত্রী শশী পাঁজা জানান, বহু কারণে শিশুদের জন্মের পর তাদের পরিত্যাগ করে কোথাও ফেলে রেখে পালিয়ে যায়। সেইসব, শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সেই সব শিশুদেরকে সরকারের অভিভাবকত্বে রাজ্য সরকার পরিচালিত এই হোমে রেখে তাদেরকে বড় করা হবে। সেই সঙ্গে কিছু মানুষ এইসব পরিত্যক্ত শিশুদের দত্তক নেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। কিন্তু সঠিক ভাবে, আইন মেনে যোগাযোগ করতে পেরে ওঠেন না। সেই সব মানুষদের কাছে এই শিশুদের নির্দিষ্ট নিয়ম মেনে তুলে দেয়া হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেছেন, মেদিনীপুরে রাজ্য সরকারের উদ্যোগে শিশু দত্তক কেন্দ্র প্রথম শুরু হল। রাজ্যের আরও 5টি জায়গাতে এই ধরনের শিশু দত্তক কেন্দ্র রাজ্য সরকারের উদ্যোগে গড়ে তোলা হবে, যার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্চার দায়িত্ব থাকবে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হাতে। এই একই সঙ্গে আজ মেদিনীপুর থেকেই কলকাতার বেলেঘাটায় ভবঘুরেদের জন্য নতুন তিনতলা বাস গৃহের সূচনা করেন মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও মেদিনীপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ , সেলিমা খাতুন, জেলাশাসক পি মোহনগান্ধী জেলাপরিষদের সভাধিপতি উত্তর সিংহ হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago