
প্রধানের সই জাল করে ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে গ্রেপ্তার পঞ্চায়েতেরই এক অস্থায়ী কর্মী।ধৃতের নাম শেখ সুরোজ উদ্দিন।বাড়ি পান্ডুয়ার মাগুড়া গ্রামে। পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ রিসোর্স পার্সন বা গ্রামীণ সম্পদ কর্মী হিসাবে কাজ করত সুরজ। জামাল উদ্দিন নামে এক গ্রামবাসীর ওয়ারিশান সার্টিফিকেট করে দেয় সে।পঞ্চায়েতের পক্ষ থেকে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শনিবার সুরোজকে গ্রেপ্তার করে পাণ্ডুয়া থানার পুলিশ।জামাল উদ্দিনের দাবী ,বেশ কিছুদিন আগে তাকে ওয়ারিশান সার্টিফিকেট করে দিয়েছিল সুরজ। তিনি লেখাপড়া জানেন না।তাই আসল নকল বোঝা তার সাধ্য নয়।
পঞ্চায়েত প্রধান তারা রানী রায় বলেন, জাল ওয়ারিশন সার্টিফিকেট করে দেয় সুরজ।মাগুড়ার পঞ্চায়েত সদস্যর কাছে ওই ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে যায় জামাল।সদস্য আমার সই ও সিল যে জাল করে সার্টিফিকেট দেওয়া হয়েছে বুঝতে পারে।পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে।আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…