
অরূপ কুমার মাজী,জেএনএফ,ঝাড়গ্রাম : রাজনীতির মানুষদের কাছে ধীরে ধীরে পছন্দের সভাস্থল হয়ে উঠছে গজাশিমুল ফুটবল ময়দান। প্রত্যেকেই রাজনীতির খেলা খেলার জন্য এই মাঠকে বেঁচে নিচ্ছেন। জেলা শহর থেকে ১৬কিমি দূরে জনসভা হোক বা কর্মী বৈঠক সব সবকিছুর জন্য এই মাঠকে বেছে নিতে শুরু করেছেন।গত পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি তে ঝাড়গ্রাম এসেছিলেন এবং এই মাঠেই কর্মীদের নিয়ে বৈঠক ,জেলা পরিষদের প্রার্থী নির্বাচন এবং রাত্রি যাপন করেছিলেন। এবার লোকসভা ভোটের সময় আগামী ২৬ এপ্রিল কর্মী বিজেপি প্রার্থীর সমর্থনে কর্মী সম্মেলনের জন্য এই মাঠকেই বেছে নিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব এবং এই ফুটবল ময়দানে হওয়া কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারে অভিষেক ঝাড়গ্রাম নবজোয়ার কর্মসূচিতে এসে গাডরোর শালবনি তে কুড়মি দের বিক্ষোভের মুখে পড়েন এবং তারপর শালবনির মাঠে জনসভা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই জনসভা নিরাপত্তা জনিত কারণে প্রশাসনের তরফ থেকে বাতিল করা হয়,পরে গজাশিমুল ফুটবল ময়দানে দলের সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠকে করেন অভিষেক।এই বৈঠক থেকেই কর্মীদের পঞ্চায়েত ভোটে জেতার মন্ত্র তিনি বাতলে দেন এবং তারপরই পঞ্চায়েত ভোটে জেলা জুড়ে অভূতপূর্ব সাফল্য লাভ করে তৃণমূল।এবারে ভোট ঘোষণা হওয়ার পর ঝাড়গ্রাম জেলায় কোনো দলের নেতৃত্বরাই এখনো পর্যন্ত শীর্ষ নেতৃত্বকে দিয়ে প্রকাশ্য জনসভা করেননি। কিন্তু ভোট ঘোষণা পর আগামী ২৬ এপ্রিল প্রথম বার প্রকাশ্য সভা করবে বিজেপি তাতে উপস্থিত থাকবে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিরোধী দলনেতার সভাস্থল হিসেবে এই মাঠকেই কে বেছে নিয়েছে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কুড়মি ভোট বড় ফ্যাক্টর এবং ঝাড়গ্রাম ব্লকেই কুড়মি সংখ্যা বেশি।তাহলে কি কুড়মি ব্লকে শুভেন্দু উপস্থিত হয়ে সভা মঞ্চ থেকে কুড়মির দেড় বার্তা দেওয়ার জন্যই কি এই মাঠকে বাছা হয়েছে এমন টাই মনে করছে রাজনৈতিক মহল। আবার কেউ মনে করছেন অভিষেক বন্দোপাধ্যায় হাত ধরে তৃণমূল এই মাঠ থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছিল এবং নির্বাচনেও জয়লাভ করেছিল এবার তাকে টেক্কা দিয়ে বিজেপিও এখান থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করতে চাইছে। বিজেপির জেলা সহ সভাপতি দেবাশীষ কুন্ডু বলেন ” আমরা প্রথম আমাদের শুভেন্দু দা কে নিয়ে প্রচার শুরু করলাম আগামী দিনে আরও রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে আসবে”। তৃণমূলের জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গী ” প্রত্যেক দলেরই নিজেদের অধিকার আছে যে যেখানে ইচ্ছে সভা করতে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই বেছে নিয়েছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় কে বেছে নেবে এবং আমাদের প্রার্থী জয়লাভ করবে আমরা ১০০ শতাংশ আশাবাদী “। এখন সব গুঞ্জনকে পেছনে রেখে আগামী ২৬ এপ্রিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মাঠ থেকে কি বার্তা দিতে চান সেই দিকেই আপাতত তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা জঙ্গলমহলবাসী
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…