নয়াগ্রামের ১৯২ টি মৌজায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে

জেএনএফ ওয়েব ডেস্ক :-ঝাড়গ্রাম জেলার মধ্যে সর্ববৃহৎ নয়াগ্রামের মেগা জলপ্রকল্পের বিভিন্ন সাইট শুক্রবার পরিদর্শন করলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ – সিভিল ইঞ্জিনিয়ার সুহার্ত ঘোষ। ৭৫ কোটি ব্যায়ে এই জল প্রকল্প এর কাজ দ্রুত বাস্তবায়িত করার জন্য কাজ চলছে জোর কদমে। ঝাড়গ্রাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত বলেন নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী, নয়াগ্রাম, বেড়াজাল, বালিগেড়িয়া সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট ছিল। পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকে পানীয় জল এনে মানুষকে ব্যবহার করতে হতো।রাজ্যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার গঠিত হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিষয়টি জানানো হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়ে জল প্রকল্পের বিষয়টি খতিয়ে দেখার পর অনুমোদন দেন। ওই জল প্রকল্পটি রূপায়ণ করতে ৭৫ কোটি টাকা খরচ হবে ।পাইপ লাইনের মাধ্যমে নয়াগ্রাম ব্লকের ১৯২ টি মৌজায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে জোর কদমে। বাকি অন্যান্য গ্রামগুলিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জল পাঠানোর ব্যবস্থা করা হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াগ্রাম এর জন্য অনেক কাজ করেছেন। তাই এই জল প্রকল্পের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় । সেই সঙ্গে তিনি বলেন খুব শীঘ্রই জল প্রকল্পের কাজ শেষ হবে এবং নয়াগ্রামের ১৯২ টি মৌজায় পাইপ লাইনের মাধম্যে বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল পৌঁছে যাবে। নয়াগ্রাম ব্লকে আর পানীয় জলের কোন সমস্যা থাকবে না, নয়াগ্রামের বাসিন্দারা মিষ্টি জল পাবেন বলে তিনি জানান।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

7 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

11 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago