নয়াগ্রামের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর হাত ধরে গোপীবল্লভপুরে বিজেপির বুথ সভাপতি সহ ৫০০ জন যোগ দিলেন তৃণমূলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জঙ্গলমহল জুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর হিড়িক শুরু হয়েছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুর এক ব্লকের কেন্দুগাড়ী গ্রাম পঞ্চায়েতের দুধিয়াশোল গ্রামে বিজেপি দল ছেড়ে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিজেপির দুধিয়াশোল বুথের সভাপতি পূর্ণচন্দ্র মান্ডি। পূর্ণচন্দ্র মান্ডির নেতৃত্বে আশপাশের দুটি গ্রামের প্রায় ৫০০ জন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মু। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মু তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েক হাজার বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করবে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপির স্থানীয় বুথ সভাপতি পূর্ণচন্দ্র মান্ডি বলেন,‘বিজেপির কয়েকজন নেতা দল চালাচ্ছেন। নিচুতলার কর্মীদের কথা তাদের মনে নেই । তারা খোঁজ ও করেননি। যে টাকা দল দেয় নিজেরাই পকেটে রেখে দেয়। দলের কোন নীতি আদর্শ নেই এবং বিজেপি দলে কাজ করার কোন জায়গা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপি দল ছেড়ে ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করব।’ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার ঘটনায় গোপীবল্লভপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যার ফলে বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago