
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দীর্ঘ সাত দিন পর অবশেষে সিআইডি উদ্ধার করল নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়কে। হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে সিআইডি। তবে নিঁখোজ হয়ে যাওয়ার পর হাওড়া স্টেশনে অর্ণব কী করছিলেন, তিনি কোথায় ছিলেন, কখনই বা হাওড়া স্টেশনে পৌঁছলেন তা এখনও জানা যায়নি। সূত্রের খবর তাঁর মোবাইল টাওয়ার লোকেট করেই নিজের শ্বশুরবাড়ি থেকে খোঁজ মিলল অর্ণব রায়ের। তাঁকে উদ্ধার করে হাওড়ার শিবপুরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে নিজের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হওয়া উঠছে নানা প্রশ্ন। তবে কি আত্মগোপন করেছিলেন তিনি? নিখোঁজ হওয়ার পর সিআইডি তদন্তের দাবি জানিয়ে ছিল তাঁর স্ত্রীর। আর এখানেই উঠছে প্রশ্ন! বাপেরবাড়িতে থাকা সত্ত্বেও, কেন অর্ণব রায়ের স্ত্রী কিছু জানতে পারলেন না? বিষয়টি নিয়ে নদিয়া পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে অর্ণব রায়কেও।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। এদিন দুপুরে খাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও রয়েছে। গাড়ির চালকের কাছে অর্ণবের কোনও খবর ছিল না।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…