নেতারা ভিড় জমাচ্ছেন ছাপাখানায়, ভোটের মুখে লক্ষীলাভ ফ্লেক্স ব্যবসায়ীদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ যতই বাড়ুক না কেনো, এই জায়গায় কিন্তু সকলেই সমান। ডান-বাম, বিজেপি-অ-বিজেপি এখানে কারোর মধ্যে কোন বিভেদ নেই। মোদি-মমতা এখানে একই জায়গা থেকে বেরিয়ে আসেন। আর ভোটের বাজার চলছে তাই এ-ঘরে আপাতত অন্যদের প্রবেশ নিষেধ। শুধুই রাজনৈতিক রথী-মহারথীদের জন্য এখন অবাধ প্রবেশ। কি ভাবছেন নির্বাচন কমিশনের অফিস ? না তা কিন্তু একেবারেই নয়। তবে নির্বাচনের সঙ্গে এর অবাধ সম্পর্ক। লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা হতেই প্রচারের কথা মাথায় রেখে দেওয়াল লিখনের পাশাপাশি রাজনৈতিক দলগুলি পছন্দের ফ্লেক্স-ব্যানার বানাতে ব্যস্ত। কাপড়ের উপর হাতে লেখার দিন এখন গিয়েছে। এখন সব রাজনৈতিক দল গুলিরই প্রথম পছন্দ ফ্লেক্স-ব্যানার। তাই সকলেই ভিড় জমাচ্ছে বিভিন্ন ফ্লেক্সের দোকানে। বাঁশবেড়িয়া মিলনপল্লী এলাকার ফ্লেক্স ব্যবসায়ী পার্থ মুখার্জী। বিগত ছ’বছর ধরে তিনি এই ব্যবসার সাথে যুক্ত। প্রত্যেক বছর কোন না ভোট এলে তার ব্যাবসার চাপ কয়েকগুন বেড়ে যায়। বাড়ে কর্মচারীদের কাজও। মিলনপল্লী এলাকায় তার দোকানে এখন কর্মীদের নাওয়া-খাওয়া প্রায় বন্ধ। দিন রাত এক করে এখানের জনা ছ’য়েক কর্মী এখন কাজ করে চলেছেন। ডিজাইন বানানো থেকে শুরু করে প্রিন্ট দেওয়া এবং সবশেষে রোল করে বায়নাদারদের হাতে তুলে দেওয়া পর্যন্ত সমস্ত কাজটাই তারা করেন। গত ১০ তারিখ ভোটের দিনক্ষন ঘোষনা হওয়ার পর ১২ তারিখ তৃণমূল নেত্রী তাঁদের প্রার্থী তালিকা ঘোষনা করেছেন। আর সেদিন বিকেল থেকেই অর্ডার আসা শুরু হয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন অর্ডার আসছে আর প্রতিদিন ডেলিভারিও হচ্ছে। অন্যান্য দল এখনও প্রার্থী তালিকা ঘোষনা না করায় ফ্লেক্স অর্ডারে আপাতত অনেকটাই এগিয়ে তৃণমূল। তবে অন্যান্য দলগুলিও ইতিমধ্যে কটা কোন সাইজের ব্যানার লাগবে সে বিষয়ে জানিয়ে অর্ডার বুক করা শুরু করে দিয়েছেন। দোকান মালিক পার্থ মুখার্জির বক্তব্য বিগত ভোটগুলির মত এবারেও ফ্লেক্স অর্ডারে তৃণমূল অনেকটাই এগিয়ে। বিজেপি ২ এবং রাজ্যের বিরোধী জোট ৩ নম্বরে থাকবেন বলে বিশ্বাস তাঁর। বিগত কয়েকটি ভোটে ফ্লেক্স অর্ডারের বিচারে যা হয়েছে রাজ্যের ভোট সমীকরনও তাই হয়েছে। আর এবারে রাজ্যের রাজনৈতিক সমীকরনও কিন্তু অনেকটা তারই আভাস দিচ্ছে! তবে সত্যিই তাই হয় কিনা তার জন্য কিন্তু আমাদের আগামী ২৩ শে মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

ছবি ও তথ্য – সুমন করাতি

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

4 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

4 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

4 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

4 weeks ago