নেতাই দিবসের প্রস্তুতি সভায় লালগড়ে এসে নাম না করে শুভেন্দু অধিকারিকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নেতাই দিবসের প্রস্তুতি সভায় লালগড়ে এসে নাম না করে শুভেন্দু অধিকারিকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। শনিবার দুপুরে লালগড় ব্লক তৃণমূলের কার্যালয়ে আগামী ৭ জানুয়ারি নেতাই দিবস পালন নিয়ে আলোচনা সভা হয়। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি, দুলাল মুর্মু, ব্লক সভাপতি শ্যামল মাহাতো সহ ব্লক নেতৃবৃন্দ। ওই সভাতে বক্তব্য রাখার সময়ে নেতাইয়ের ঘটনার সঙ্গে তাঁর সংযোগের কথা তুলে ধরেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তারপরেই মন্ত্রী নাম না করে বিজেপি শুভেন্দু অধিকারির বিরুদ্ধে তোগ দেগে বলেন,’একটা মানুষ কার্যত প্রচার পেয়েছে। দেবতা বর দিলেন। মহিষাসুর তৈরি হল। মহিষাসুর এবার বলছেন আমি দেবতার মাথায় আঘাত করে প্রমাণ করি সত্যিই বরটা সফলতা পাই কিনা। আজকে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। নেতাই এসে সেই মানুষটি উনি বুঝতে পারবেন কতটা এই দলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেখলাম দিলীপ ঘোষ বসে আছে। বাম পা তুলে তার দিকে থাকলেন, এটা সহ্য হয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক চেয়ারে বসে সবটা দেওয়ার সুযোগ সহ্য হয় না। আসলে মানুষ যখন রাজনৈতিক ভাবে ধ্বংস হতে চাইছেন তখনই তার বুদ্ধিনাশ হয়।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago