নেকড়ের কামড়ে ফের মৃত্যু, অবসরপ্রাপ্ত বনকর্মীর

ঝাড়গ্রাম:- নেকড়ের কামড়ে মঙ্গলবার ফের মৃত্যু হল আরও একজনের। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। মৃতের নাম ভূষণচন্দ্র মাহাত (৬৪)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার জারুলিয়া গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড। গত ১৪ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ব্লকে একাধিক গ্রামে নেকড়ের হানায় জখম হয়েছিলেন চারজন মহিলা সহ মোট আটজন।

গত রবিবার জারুলিয়া গ্রামের সুশীলা মাহাত নামে এক বৃদ্ধা মারা যান। তারপরই বনদপ্তরের উদ্যোগে গত সোমবার নেকেড়ের হানায় জখমদের জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এমনকি জলাতঙ্ক প্রতিশোধক ইনজেকশন দেওয়া হয়। কিন্তু ভূষণচন্দ্রবাবুর শারীরিক অবস্থা ভালো না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন ভূষণচন্দ্রবাবুকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়। কলকাতার হাসপাতাল ঢোকার আগেই তিনি মারা যান।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago