
জেলা পরিষদ কর্মাধক্ষ্য নুর আলম হোসেনকে বহিষ্কার করায় দলের জেলার সভাপতি ও চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন সিতাইয়ের তৃনমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন তার নিজের বিধানসভা এলাকায় দলীয় এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে দলের জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মণ ও চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
তিনি বলেন, “ একটু আগে আমার দলের জেলা সভাপতি ও চেয়ারম্যান উদয়ন গুহ তারা নাকি সাংবাদিক সম্মেলন করে নুর আলম হোসেনকে বহিষ্কার করেছে। আমি এই খবর পাওয়া মাত্র রাজ্য পার্টির সভাপতিকে ফোন করি এবং তিনি আমাকে পরিস্কার করে বললেন কোন জেলা পার্টি কারও এক্তিয়ার নেই কাউকে বহিষ্কার করার। তারা শুধু বহিষ্কারের সুপারিশ করতে পারে রাজ্য পার্টিকে। তারপর রাজ্য পার্টি তাকে বহিষ্কার করবে কি না তা সিদ্ধান্ত নেবে। তাহলে আজ জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মণ ও চেয়ারম্যান উদয়ন গুহ নুর আলম হোসেনকে বহিষ্কার করছেন। কিন্তু নিয়ম অনুযায়ী কাউকে বহিষ্কার করার আগে তাকে শোকজ করতে হয়। এবং শোকজের জবাব দেওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হয়। আর সেই সময়ের মধ্যে যদি তার শোকজের জবাবে সন্তুষ্ট না হয় তাহলে রাজ্য পার্টিকে তার বহিস্কারের চিঠি দিয়ে সুপারিশ করতে হয়। এবং রাজ্য পার্টি তা বিবেচনা করে দেখবে তাকে বহিষ্কার করবে কিনা। পরিস্কার ভাবে রাজ্য সভাপতি আমাকে জানিয়েছেন এটা অনৈতিক, এইভাবে কাউকে বহিষ্কার করা যায় না।”
প্রসঙ্গত, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে দলের বিধায়ক ঘনিষ্ঠ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনকে বহিষ্কার করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। তিনি সিতাই বিধানাসভার তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত। আজ কোচবিহারে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ ও চেয়ারম্যান উদয়ন গুহ সাংবাদিক সম্মেলন করে ওই বহিষ্কারের কথা ঘোষণা করেন। এর পরেই দিনহাটা জুড়ে জোর জল্পনা শুরু হয়। তারপরেই জেলা সভাপতি ও চেয়ারম্যানের উপর ক্ষোভ উগড়ে দেয় সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ বর্মা বসুনিয়া।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…