জেএনএফ ওয়েব ডেস্ক:- শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগানে চা সুন্দরী প্রকল্প পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। এদিন তিনি নির্মীয়মান চা সুন্দরীর ঘর গুলি ঘুরে দেখে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন,অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে দেখি চা সুন্দরী প্রকল্পের কাজটি নিম্ন মানের হচ্ছে। এই প্রকল্প মমতা ব্যানার্জির স্বপ্নের ঐতিহাসিক প্রকল্প। এর আগেও এসে ছিলাম।তখন ঠিকঠাক কাজ চলছিল।তবে এবার দেখছি কাজটি নিম্ন মানের হচ্ছে। এ বিষয়ে জেলা শাসক এবং প্রয়োজন হলে সংশ্লিস্ট বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। তিনি আরো জানান, প্রতিটি চা সুন্দরী ঘরের জন্য ব্যয় হবে প্রায় ৫ লক্ষ ৪৩ হাজার টাকা।বাগানের ৯৯৯ জন শ্রমিক চা সুন্দরীর আওতায় ঘর পাবেন। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় লামা,ব্লক সহ সভাপতি দীপ নারায়ন সিনহা, শ্রমিক নেতা উত্তম সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…